1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে এনসিপির সমাবেশ: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শেরপুরে এনসিপির সমাবেশ: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিনিধি

রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরে সভার শেষ সময়ের প্রস্তুতি চলছে। শহরের থানা মোড় শহীদ স্কয়ারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে শেরপুরে। তার মধ্যে তাদের প্রস্তুতি চলছে।

সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চ তৈরি, শব্দ পরীক্ষা, ব্যানার টানানোর কাজ করছেন অনেকেই। ঘটনাস্থলে শেরপুর সদর থানা পুলিশের টিম উপস্থিত রয়েছেন।

এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী মো. লিখন মিয়া বলেন, নেতারা বর্তমানে নেত্রকোণা সমাবেশ করছেন। সেখান থেকে সড়ক পথে শেরপুরের নকলা পাইস্কা মোড়ে থেকে দুপুর ২টার দিকে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। শেরপুর শহরে শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে শহীদ মাহাবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে পথযাত্রা শুরু হবে। এরপর থানা মোড় শহীদ স্কয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সমাবেশ সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য আজকের সমাবেশে ৮ থেকে ১০ হাজারের বেশি জনসমাগম করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!