1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনা এই দেশে যেন আর রাজনীতি করতে না পারে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শেখ হাসিনা এই দেশে যেন আর রাজনীতি করতে না পারে

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন এটা আমরা চাই না। আমাদের আশা যিনি গণহত্যা চালিয়েছে, গত ১৬ বছর আমাদের ওপর জুলুম-নির্যাতন-হামলা মামলা চালিয়েছে সেই শেখ হাসিনা যেন এই দেশে আর রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা করুন। এটা দেশের সাধারণ জনগণের চাওয়া। গত ১৬ বছর ধরে যারা ভোট দিতে পারেনি তাদের চাওয়া। আপনার মাধ্যমে এ দেশের জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুনরায় সরকারি ছুটি ঘোষণার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, অচিরেই একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। যে নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। দেশের জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করবেন। তখন একটা সংসদ হবে সেই সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি কে হবেন। সংবিধানের কি হবে।

তিনি বলেন, আমরা জোর করে কোনো প্রতিনিধি হতে চাই না। ২০১৪ সালের মতো ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সংসদ গঠন করতে চাই না। ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে দেশের জনগণ যার ভোট সে নিজে দেবে। নিজের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অহংকার ছিল তার পতন হয়েছে। সে এখন দিল্লির একটি আশ্রয় কেন্দ্রে আছে। তারপরও এদেশের চক্রান্ত শেষ হয়নি। নতুন করে চক্রান্ত শুরু হয়ছে। তাই আমাদের নেতা বলেছেন সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক নেত্রী রুমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!