1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহবাগে ছাত্রদলের সমাবেশ, তিন মোড়ে যান চলাচলে ধীরগতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শাহবাগে ছাত্রদলের সমাবেশ, তিন মোড়ে যান চলাচলে ধীরগতি

প্রতিনিধি

রাজধানীর শাহবাগে মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। ফলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ, কাঁটাবন থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তা বন্ধ রয়েছে। এতে ওই মোড়গুলোতে গাড়ির চাপ বেড়েছে, রয়েছে ধীরগতিও।

রোববার (৩ আগস্ট) দুপুরে শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সকাল থেকেই সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শাহবাগে। সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের দিকে সংযোগ সড়কগুলো আংশিকভাবে বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। ফলে ওইসব রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট ও ধীরগতি।

বিশেষ করে শাহবাগমুখী যান চলাচল বন্ধ থাকায় কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং মৎস্যভবনের আশপাশে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে বারডেম হাসপাতালের সামনের রাস্তা দিয়ে বাস বা প্রাইভেট গাড়ি চলাচল না করলেও রিকশা চলতে দেখা গেছে। এতে করে হাসপাতালগামী মানুষ রিকশায় মৎস্যভবন বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত যেতে পারছেন।

মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন বলেন, আমি সাধারণত সাইন্সল্যাব থেকে কাঁটাবন আসতে ৫-৭ মিনিটেই চলে আসি। কিন্তু আজ ২০ মিনিট লেগে গেছে। রাস্তা বন্ধ, সামনে এগোতেই পারছি না।

মো. কামরুজ্জামান নামের একজন বলেন, বারডেমে রোগী দেখতে আসছিলাম। মৎস্যভবন মোড়ে বাস থেকে নেমে হেঁটে আসতে হয়েছে। সমাবেশ হতেই পারে, কিন্তু সাধারণ মানুষের চলাচলও যেন একেবারে বন্ধ না হয়ে যায়।

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। দুপুর সোয়া তিনটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!