1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাশুড়িকে হত্যার পর সিন্দুকে ভরলেন পুত্রবধূ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শাশুড়িকে হত্যার পর সিন্দুকে ভরলেন পুত্রবধূ

প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার পর সিন্দুকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পুত্রবধূ রুনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ রুনা ও তার মাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

রোববার (৬ অক্টোবর) রাতে সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী এলাকার নিহতের নিজ বাড়ির শয়নকক্ষের সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হায়াতুন নেছা সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক রুনা বেগম প্রবাসী আব্দুল খালেকের স্ত্রী (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ একই সঙ্গে বসবাস করতেন। মাঝেমধ্যেই ছেলের বউ রুনা তার শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হতেন। এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে সিন্দুকের ভেতরে মরদেহ লুকিয়ে রাখে। এরপর বোরবার সকালে রুনা তার নানীর বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে কোনো সারা শব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে।

রোববার সন্ধ্যায় রুনা তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এলে প্রতিবেশী ও স্বজনরা তার কাছে কি হয়েছে জানতে চাইলে, চাপে পড়ে শাশুড়িকে হত্যা করে সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে স্বীকার করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বউ রুনা ও তার মাকে আটক করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!