1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ পরিবার জানতে চায়, জুলাই ঘোষণাপত্র কখন হবে? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শহীদ পরিবার জানতে চায়, জুলাই ঘোষণাপত্র কখন হবে?

প্রতিনিধি

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা জানতে চান জুলাই ঘোষণাপত্র কখন হবে? শুনে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।
শুক্রবার (৪ জুলাই) রংপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে নিজেই শহীদ পরিবারের পক্ষ থেকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারের দুই ছাত্র উপদেষ্টার কাছে।

ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?

আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মুল্য কি আপনাদের কাছে নেই?

লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত ২ জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- জুলাই ঘোষণা পত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?

শিবির সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!