1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেবাননে ১০০ বছর পুরোনো মসজিদে ইসরায়েলের হামলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

লেবাননে ১০০ বছর পুরোনো মসজিদে ইসরায়েলের হামলা

প্রতিনিধি

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পর আগুন জ্বলতে দেখা যাচ্ছে -পুরোনো ছবি
লেবাননের একটি পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

দেশটির বার্তাসংস্থা জানিয়েছে, “রাত ৩টা ৪৫ মিনিটে শত্রুবাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

গ্রামটির মেয়র ফুয়াদ ইয়াসিন বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমাদের গ্রাম তাদের একটি প্রিয় স্থানকে হারিয়েছে। মসজিদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ বিভিন্ন কারণে এটির পাশের চত্বরে আমাদের সবার পরিবারের সদস্যরা জড়ো হতেন। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো।

গত এক বছর ধরে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘর্ষ চলছে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়।

ওইদিন থেকে এখন পর্যন্ত রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত দুই হাজারের বেশি লেবাননির মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়ানোর পর হিজবুল্লাহ জানিয়েছে তারাও তাদেও হামলার পরিধি বাড়িয়ে দেবে। এর অংশ হিসেবে দখলদার ইসরায়েলের বিভিন্ন নতুন বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। যা সীমান্ত থেকে অনেক ভেতরে অবস্থিত।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!