1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোববার মাঠে ফিরে বৃহস্পতিবারই ফের ইনজুরিতে নেইমার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রোববার মাঠে ফিরে বৃহস্পতিবারই ফের ইনজুরিতে নেইমার

প্রতিনিধি

নেইমারের ইনজুরি নিয়ে খবরটা কিছুটা আঘাতই করতে পারে আপনাকে। এইতো গেল রোববার ৬ সপ্তাহের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন। এরপর বৃহস্পতিবার শুরুর একাদশে ফিরতে আবার ইনজুরি। সেই পুরাতন বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতেই মাঠ ছাড়তে হলো নেইমারকে।

৫ দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়ত মেনে নিতে পারেননি নেইমার নিজেও। যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। ৩৩ বছর বয়েসী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন, সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

অথচ অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচটা নেইমারের জন্য হতে পারতো উপলক্ষ্যের। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২৭ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেয়া। এরপর মাটিতে বসে যাওয়া।

নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার পর সাইডবেঞ্চে আইসপ্যাক নিয়ে বসে ছিলেন নেইমার।

নেইমারের আক্ষেপ হতে পারে একই স্থানে ফের চোটে পড়ার কারণে। এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

এরপর ফের ইনজুরিতে মাঠের বাইরে। ২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর মাস থেকে। নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়ত একেবারেই অস্বাভাবিক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!