1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোদে পোড়ার পর বৃষ্টিতে ভিজলেন সমর্থকরা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রোদে পোড়ার পর বৃষ্টিতে ভিজলেন সমর্থকরা

প্রতিনিধি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য জাতীয় স্টেডিয়াম এলাকায় আজ (মঙ্গলবার) দুপুর থেকেই দর্শকদের ব্যাপক ভিড়। শুরুর দিকে তারা রোদে পুড়ছিলেন, সেই চিত্র বদলে বিকেল ৪টার পর আকস্মিক বৃষ্টি হয় এক পশলা। এতে যারা গ্যালারিতে প্রবেশের লাইনে ছিলেন তারা পুরোপুরি ভিজে গেছেন। 

অনেক সমর্থক টিকিট প্রিন্ট করে এনেছিলেন। আকস্মিক বৃষ্টিতে তাদের অনেকেই সেই টিকিট রক্ষা করতে পারেননি। টিকিট ভিজলেও গ্যালারিতে প্রবেশ করতে অবশ্য কষ্ট হয়নি তাদের।

বৃষ্টির আগেই অনেক দর্শক গ্যালারিতে পৌঁছে যান। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর সাধারণ গ্যালারিতে শেড বসেছে। গ্যালারিতে থাকা দর্শকদের অনেকে বৃষ্টি থেকে বেঁচেছেন।

সমর্থকদের মতো বৃষ্টিতে ভিজেছেন নিরাপত্তা কর্মী ও টিকিট ব্যবস্থাপনার লোকজনও। সবাই সবার জায়গা থেকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন বৃষ্টিতে ভিজে কিংবা রোদে পুড়েই।

আধ ঘণ্টারও বেশি সময় বৃষ্টি হলেও মাঠে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। বৃষ্টিতে পানি জমতে দেখা যায়নি। বরং বৃষ্টির পানিতে ঘাসের সজীবতা আরও একটু বেড়েছে। বৃষ্টি হওয়ার পর গরমের তীব্রতা খানিকটা কমেছে। যা দর্শক ও খেলোয়াড় উভয়ের জন্যই স্বস্তির।
হামজা-জামালদের ম্যাচ দেখতে এসেছেন নারী ফুটবলাররাও। প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘আমরা সবাই খেলা দেখতে এসেছি। বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা করছি। অনেক দর্শক এসেছে। আশা করি সবাই ভালো ম্যাচ দেখতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!