1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রোগী সেজে আমার মায়ের ক্লিনিকে হামলা করেছে’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

‘রোগী সেজে আমার মায়ের ক্লিনিকে হামলা করেছে’

নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়াস গট লেটেন্টে বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। সেখানেই তিনি এক প্রতিযোগীকে বাবা মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস প্রশ্ন করে বসেন। আর এ ঘটনায় তুমুল বিতর্কে পড়েন ভারতের জনপ্রিয় এই ইউটিউবার। সে বিতর্কের জেরেই রণবীরকে খুঁজছে পুলিশ।

কিন্তু মুম্বাই পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে অক্ষম হয়। আর এর মধ্যেই সামাজিক মাধ্যমে ধরা দিলেন রণবীর। জানালেন, তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন; এমনকি তার পরিবারের ওপরেও চাপ পড়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক নতুন বার্তা দিয়েছেন রণবীর। যেখানে সেই ইউটিউবার লিখেছেন, ‘আমি এবং আমার দল পুলিশ এবং অন্যান্য সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করছি। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করব এবং সমস্ত এজেন্সির কাছে উপলব্ধ থাকব। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য ছিল অসংবেদনশীল এবং অসম্মানজনক। এরপর থেকে আরও ভালো করে নিজের নৈতিক সব দায়িত্ব সম্পর্কে অবগত থাকব। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি আরও লেখেন,‘আমি লোকজনের কাছ থেকে মৃত্যু হুমকি পাচ্ছি, যে তারা আমাকে হত্যা করতে চায় এবং আমার পরিবারকে আঘাত করতে চায়। এরই মাঝে রোগী সেজে আমার মায়ের ক্লিনিকে হানা দিয়েছে লোকজন। আমি ভয় পাচ্ছি এবং কী করব বুঝতে পারছি না। কিন্তু আমি মোটেও পালিয়ে যাইনি। ভারতের পুলিশ ও বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

এর আগে শনিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, রণবীরের ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে পাচ্ছে না মুম্বাই পুলিশ। শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন, নিজের ইউটিউব শো ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট-এ রণবীরের বাবা-মা ও যৌনতা নিয়ে রহস্যজনক মন্তব্যের তদন্তে কমেডিয়ান সময় রায়নাকে ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিয়ারবাইসেপস চ্যানেল দিয়ে ইউটিউবে জনপ্রিয় রণবীরের ফোন বন্ধ থাকায় খার পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!