1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স

প্রতিনিধি

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ফজলুল হক আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি সদর থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার সময় রায়াপুর এলাকায় পৌঁছালে চালক অ্যাম্বুলেন্সটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে রোগী ও তার স্বজনদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

আহত ফজলুল হকের ভাতিজা মতিন রহমান জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসার জন্য তার চাচাকে ঢাকায় নিতে হয়। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!