1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনৈতিক দলের কর্মসূচী এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রাজনৈতিক দলের কর্মসূচী এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি

প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচী দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোনো ব্যক্তি, দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান আমরা সবাই মিলে এই সমাজকে আলোকিত করব। এই সমাজকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত ১৬-১৭ বছরে হয়েছিল, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, ব্যবসায়ীদের হুমকি ও মুক্তিপণ আদায় করার জন্য ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সে সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!