1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

গতকাল ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ০১ জন প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল মান্নান শেখ, সাং-দক্ষিণবাড়ী, পদমদী, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি র‌্যাব লেখা র‌্যাবের এপ্রোন/জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ০২ টি র‌্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম মাহাবুব ঘরামী (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!