1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিম’কে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিম’কে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিম’কে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত জুলাই ২০২৪ খ্রিঃ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী নস্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমসহ শতাধিক আক্রমকারীদের বিরুদ্ধে ০২টি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭, তারিখ-০৮/০৯/২০২৪ খ্রিঃ এবং মামলা নং-৩৪, তারিখ-১০/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সেলিমসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত আধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী সেলিমসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ২৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিম (৪০), পিতা-হাসেম, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!