1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোজাম্বিকে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় ৩০ জনের মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় ৩০ জনের মৃত্যু

প্রতিনিধি

আফ্রিকার দেশ মোজাম্বিকে গত অক্টোবর থেকে শুরু হওয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর বিক্ষোভের বিরুদ্ধে গত প্রায় তিন সপ্তাহ ধরে চলা দমন-পীড়নে অন্তত ৩০ জন নিহত হয়েছে।

তবে সহিংসতায় নিহতের এই সংখ্যায় গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) পুলিশ ও সেনাবাহিনী মিলে রাজধানী মাপুতোতে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার ঘটনায় হতাহতদের অন্তর্ভুক্ত করা হয়নি।

মোজাম্বিকের বৃহত্তম হাসপাতাল শুক্রবার জানিয়েছে, ৭ নভেম্বর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং ৬৬ জন আহত হয়েছে। আহত ৬৬ জনের মধ্যে ৫৭ জনই গুলিবিদ্ধ হয়েছেন।

মোজাম্বিকের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। খবর আল জাজিরা

গত ২৪ অক্টোবর, ক্ষমতাসীন ফ্রেলিমো দলকে নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিরোধীপ্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

ফলাফল প্রত্যাখ্যান করে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়ে। নির্বাচন পরবর্তী বিক্ষোভে প্রথম সপ্তাহেই বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়।

ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৪৯ বছর আগে পর্তুগাল থেকে দেশটির স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!