1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মেয়ের দোষ নয়, দোষটা মায়ের’ কোয়েলকে খোঁচা বাবা রঞ্জিতের! - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

‘মেয়ের দোষ নয়, দোষটা মায়ের’ কোয়েলকে খোঁচা বাবা রঞ্জিতের!

বিনোদন :

টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন স্টারকিড হিসেবে, খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হয়ে। তবে ক্যারিয়ারে বাবার ছায়া না নিয়ে নিজস্ব প্রতিভা ও পরিশ্রমেই প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন।
তবে এবার মেয়েকে নিয়ে এক মজার অভিযোগ করে বসলেন বাবা রঞ্জিত মল্লিক। সম্প্রতি এক টকশো-এ হাজির হয়েছিলেন বাবা-মেয়ে। সেখানেই কোয়েলের এক অভ্যাস নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেন রঞ্জিত।

সেখানেই কথা প্রসঙ্গে এই বর্ষীয়ান অভিনেতা জানান, কোয়েল নাকি রেডি হতে বেশি দেরি করেন। সে সময় বাবার কথা শুনেই প্রতিবাদ করে ওঠেন অভিনেত্রী। রঞ্জিত মল্লিক মজা করে বলেন, এর জন্য অবশ্য একা কোয়েলকে দোষ দেবেন না তিনি। কারণ এই স্বভাবটা নাকি নিজের মায়ের থেকেই পেয়েছেন কোয়েল।

প্রসঙ্গত, একসময় ইন্ডাস্ট্রিতে বেশ সক্রিয় ছিলেন কোয়েল। গত জুন মাসেই মুক্তি পেয়েছে তার ছবি ‘সোনার কেল্লায় যখের ধন’। তবে বিয়ের পর থেকে ধীরে ধীরে কাজের পরিমাণ কমাতে শুরু করেন তিনি। বর্তমানে দুই সন্তানকে সামলানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছেন কোয়েল। গত ১৪ ই ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!