1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুস্তাফিজদের ইনিংসে দেখা গেল বিরল এক ‘নো বল’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

মুস্তাফিজদের ইনিংসে দেখা গেল বিরল এক ‘নো বল’

প্রতিনিধি

মুস্তাফিজদের ইনিংসে দেখা গেল বিরল এক ‘নো বল’
গতকাল বুধবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফে উঠেছে মুম্বাই। এই ম্যাচেই দিল্লির ইনিংসের সময় বিরল এক ঘটনা ঘটে। ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় আম্পায়ার ‘নো বল’ ডাকেন।

ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোরেলকে সাজঘরে ফেরান উইল জ্যাকস। উইকেট পাওয়ার পরের ডেলিভারিতেই ‘নো বল’ ডাকেন আম্পায়ার। জ্যাকসের পা নির্ধারিত সীমানার ভেতরেই ছিল। কোমরের বেশি উচ্চতায়ও বল করেননি। তবুও ‘নো বল’ কেন?

কিছু ক্ষণ পরই এর উত্তর পাওয়া যায়। জানা গেছে, ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙেছে মুম্বাই। আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন সাইডে কোনো ভাবেই পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।

ফলে বল করার মুহূর্তে অফ সাইডে অন্তত চার জন ফিল্ডার থাকতেই হবে। সেই নিয়ম মানেনি মুম্বাই। সে কারণেই আম্পায়ার ‘নো বল’ ডাকেন। সেই সময় মুম্বাইয়ের মাত্র তিন জন ফিল্ডার অফ সাইডে ছিলেন। প্রত্যেকেই ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন।

তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জিতেছে মুম্বাই। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন। সাতটি চার এবং চারটি ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!