1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুম্বাইয়ে পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল তরুণী রিয়া অহির - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মুম্বাইয়ে পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল তরুণী রিয়া অহির

প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন রিয়া অহির নামে এক তরুণী। পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে অংশ নিয়ে তিনি একাই একটি চলন্ত পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় রিয়া অহির ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়েন। পুলিশের বারবার সরে যেতে বলা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেও হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত দিয়ে পুলিশ ভ্যানের পথ আটকে রাখার চেষ্টা করছেন। তার এই সাহসী অবস্থানকে ঘিরে উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানান। পরে আটক আন্দোলনকারীদের ছেড়ে দেয় পুলিশ।

সাংবাদিকদের রিয়া বলেন, “পুলিশ যদি দায়িত্বশীল আচরণ না করে, তাহলে নাগরিকদেরই নিজেদের দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও জানান, নিজে শিক্ষার্থী না হলেও আন্দোলনরত তরুণদের ন্যায্য দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নেরও নিন্দা জানান।

রিয়ার এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে “বাস্তবের নায়ক” হিসেবে আখ্যা দিয়েছেন। মুম্বাইয়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা রোহান জোশীও তার সাহসিকতার প্রশংসা করেছেন।

কে এই রিয়া অহির?

ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, রিয়া অহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক মাধ্যমে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং ‘রিয়াসত’ নামে একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!