1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি করা হচ্ছে নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিককে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসিকিউশন সূত্র জানায়, নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখনো চলমান। তদন্তে মোশাররফ হোসেন মানিকের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। বর্তমানে তিনি অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করবে প্রসিকিউশন। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং রবিউল ইসলাম।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার মরদেহ নিয়ে মিছিল বের হলে আবারও গুলির ঘটনা ঘটে এবং ওই সময় আরও একজন নিহত হন। গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন বলেও প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোশাররফ হোসেন মানিককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দুটি হত্যাকাণ্ডসহ তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!