1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি

প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিউনিটি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স দাবি করছে, বাংলাদেশ-বিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

পোস্টে বলা হয়েছে, ‘‘কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে ও সংবাদমাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে।’’

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শকমহলের নজরে আসেন তিনি। অনেকেই তার উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!