1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মনমোহন সিংয়ের জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মনমোহন সিংয়ের জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তিনি হাইকমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ড. ইউনূস ঢাকার ভারতীয় হাইকমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

ভারত তাদের প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রাজধানীর বারিধারার হাইকমিশনে বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

ড. ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন। ‘তিনি (মনমোহন সিং) কতটা সরল ছিলেন! কতটা জ্ঞানী ছিলেন’ উল্লেখ করে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!