1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলা থেকে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার ভারতের পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয়ে অভিযান চালিয়েছে পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। এ সময় ১৫ জন পুরুষ, চারজন নারী ও তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে দশজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গত ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুনে পুলিশ। পঙ্কজ দেশমুখ বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

তিনি বলেন, যারা ওই বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা কেন ভারতে অবস্থান করছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি ওই নাগরিকদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। এই বাংলাদেশিরা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।

সূত্র: ইন্ডিয়া হেরাল্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!