1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু

প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুনে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে উত্তর প্রদেশের ঝাঁসি জেলার মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুদের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

হাসপাতালের প্রধান তত্বাবধায়ক শচীন মহর বলেছেন, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ৫৪ জন শিশু ছিল। ভয়াবহ আগুনের ফলে অনেক শিশু এখনো ভেতরে আটকা পড়ে আছে। দমকল বাহিনীর কর্মীদের আপ্রাণ চেষ্টায় আটকে পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আহত শিশুদের নিকটস্থ অপর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ অগ্নিকান্ডের খোঁজ খবর নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত শিশুদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপ-পরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!