1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা নামক এলাকার ভারত অংশে সুপারি আনতে গিয়ে খাসিয়ার গুলিতে মারুফ আহমদ (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে সুপারি বাগান হতে সুপারি আনতে গিয়ে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয় আরও কিছু কিশোরের। একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করা হলে মারুফ গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গে থাকা অন‍্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি মিনাটিলা বিওপি কর্তৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!