1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভাগম ভাগ টু’-এ গোবিন্দর সঙ্গে থাকছেন অক্ষয়ও? - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

‘ভাগম ভাগ টু’-এ গোবিন্দর সঙ্গে থাকছেন অক্ষয়ও?

প্রতিনিধি

এটা যে সিক্যুয়েলের যুগ সেটা নিঃসন্দেহে বলা যায়। গত কয়েক বছরে পরপর বেশ কিছু হিট ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বলিউডের কমেডি ঘরানার ছবি ‘ভাগম ভাগ।’

আসছে ‘ভাগম ভাগ- টু’। সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে এখন চর্চা তুঙ্গে। এবার ছবির তারকা সারিদের তালিকা নিয়ে পাওয়া গেল বড় খবর।।

পিঙ্কভিলার একটি রিপোর্ট থেকে জানা গেছে, শিমারুর থেকে ভাগম ভাগের স্বত্ব কিনে নিয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার। শুধু তাই নয়, ‘ভাগম ভাগ টু’ নিয়েও কাজ শুরু করে দিয়েছেন অক্ষয়।

আবার শুধু ভাগম ভাগ নয়, অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনে নিয়েছেন বলে খবর। ফলে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আবারও পর্দায় নিয়ে আসতে অক্ষয় যে বদ্ধপরিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, বর্তমানে ‘ভাগম ভাগ টু’-এ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি এবং মজা রাখা যায়।

জানা গেছে, এই ছবিতেও পরেশ রাওয়াল এবং গোবিন্দকে নিতে আগ্রহী অক্ষয় কুমার। ‘ভাগম ভাগ’ ছবিটিতে তারা তিনজনই ছিলেন মুখ্য অভিনেতা। ফলে সিক্যুয়েলেও যদি আবার তাদের তিনজনকেই দেখা যায় সেটা যে একটা রিইউনিয়নের পাশাপাশি তাদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রিকে পুনরায় দেখার সুযোগ হয়ে উঠবে।

প্রসঙ্গত, ‘ভাগম ভাগ’ ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন সেই ছবিটির পরিচালনা করেছিলেন। গল্পের হাস্যরস, টুইস্ট, ইত্যাদি সব মিলিয়ে সেটাকে অনবদ্য করে তুলেছিল। বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!