1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটারিচালিত রিকশার আন্দোলন ঘিরে আটক ২২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ব্যাটারিচালিত রিকশার আন্দোলন ঘিরে আটক ২২

প্রতিনিধি

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর আম্বরখানাস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে চৌহাট্টা থেকে ‘ভূখা মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পুলিশ কর্মসূচির অনুমতি না দিয়ে তা স্থগিত করার নির্দেশ দেয়।

শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। বাসদের অফিসে কিছু নেতাকর্মী অবস্থান করছিলেন মর্মে পুলিশ হঠাৎ সেখানে প্রবেশ করে সবাইকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, আমাদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকালেও কার্যালয়ে কোনো ধরনের মিছিল বা সমাবেশ চলছিল না, শুধু পাঠচক্র চলছিল। কোনো উসকানি ছাড়াই পুলিশ সেখানে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি করতে চেয়েছিল। ওই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!