1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৃদ্ধের নিখোঁজের এক দিন পর ড্রেন থেকে মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

বৃদ্ধের নিখোঁজের এক দিন পর ড্রেন থেকে মরদেহ উদ্ধার

প্রতিনিধি

সাতক্ষীরা শহরের মুনজিতপুরে বৃদ্ধের নিখোঁজের এক দিন পর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শহরের পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে তাকে উদ্ধার করা হয়। বৃদ্ধের নাম আবুল হোসেন গাজী (৮৫)। নজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে। তার ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাতাসহ আত্মীয় স্বজন আছেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজরেহা হোসাইন বলেন, সাতক্ষীরা সদর থানায় মিসিং ডায়েরির পরদিন আজ ওই বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। মরদেহ আমাদের কাছেই আছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।

আবুল হোসেন গাজীর ছেলে ডেন্টিস্ট সহকারী আবুল কালাম বলেন, বাবা বালু ব্যবসা করতেন। গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির করেও্র তাকে পাওয়া যাচ্ছিল না। সে কারণে থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর আজ সকালে শহরের ব্যস্ততম সড়ক পিএন স্কুলের দক্ষিণের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!