1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুমরাহর অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় সুযোগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বুমরাহর অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক

বাইশগজে ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে দু’দেশের মানুষের উন্মাদনা বহু পুরোনো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকে। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে কোনো অংশে কম আলোচনা হচ্ছে না এই ম্যাচ ঘিরে।

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। আর তর্কসাপেক্ষে বিশ্বসেরা এই পেসারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় সুযোগ বলে মনে করেন টাইগার সাবেক ওপেনার ইমরুল কায়েস। ভারতের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন ম্যাচটি নিয়ে কথা বলেছেন তিনি।

ইমরুল কায়েস বলেন, ‘ভারত শক্তিশালী দল। তাদের ব্যাটিং এবং বোলিং লাইনআপ অসাধারণ। তবে বুমরাহ দলে নেই। আমরা জানি সে গত ২ বছরে কী করেছে। ওর অনুপস্থিতি বাংলাদেশের কাছে একটা সুযোগ ম্যাচ জেতার।’

জসপ্রীতের অনুপস্থিতিতে ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শামি, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ইমরুল বলেন, শামির অন্তর্ভুক্তি ভারতীয় দলের জন্য খুবই বড় ব্যাপার। সে হয়তো ফিটনেস নিয়ে এখন সমস্যার মধ্যে রয়েছে। তবে ও যদি ছন্দ খুঁজে পায় তাহলে বাংলাদেশের জন্য সমস্যা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের দলে নেই সাকিব আল হাসান এবং লিটন দাস। যার কারণে সমস্যায় পড়বে বাংলাদেশ বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, আমি সাকিবকে অবশ্যই মিস করব। যেকোনো ম্যাচে ওর অবদান অনস্বীকার্য। এই মুহূর্তে বাংলাদেশ সমস্যার মধ্যে রয়েছে। সাকিব না থাকার অর্থ বাংলাদেশকে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হবে। তিনি আরও বলেন, লিটনের অনুপস্থিতিও চিন্তার বিষয়। বিপিএলের শেষ কয়েকটি ম্যাচে ওর ফর্ম নিয়ে প্রশ্ন ছিল। তবে সৌম্য সরকার এবং তানজিদ তামিম ভালো পারফরম্যান্স করেছে।’

ইমরুল আরও বলেন, ‘আপনি যদি মেহেদি হাসান মিরাজের দিকে দেখেন, সে যখন জাতীয় দলে এসেছিল তখন নতুন ছিল। তবে ওর মধ্যে প্রচুর সাহস রয়েছে। ওর স্বভাব বলে দেয় ও একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও কিছু নিয়ে চিন্তা করে না। সবসময় ভাবে আমি এটা করব।’

আরও যোগ করেন, ‘মেহেদি যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ও ভারতের বিরুদ্ধে ওপেন করেছিল। সাকিবও ওরকম ছিল। তাই আমার মনে হয় মেহেদি দলের ফাঁকা জায়গাটা পূরণ করতে পারবে। তবে বলের দিক থেকে বাংলাদেশ অবশ্যই সাকিবকে মিস করবে। ও বল হাতে যেই প্রভাবটা রাখত সেটার তুলনা করা চলে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!