1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবির ঘোষণা বাংলাদেশ সফরে আসছে ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিসিবির ঘোষণা বাংলাদেশ সফরে আসছে ভারত

প্রতিনিধি

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।

এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!