1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে ফর্ম দেখিয়ে সুসংবাদ পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিশ্বকাপে ফর্ম দেখিয়ে সুসংবাদ পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

প্রতিনিধি

নারী বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। এর আগের দুই ম্যাচে টানা জয়ের পর নিগার সুলতানা জ্যোতির দল বিশ্বকাপ নিশ্চিতের পথে কিছুটা এগিয়ে গেছে। তারই প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। যেখানে বাংলাদেশের চার ক্রিকেটার বড় লাফ দিয়েছেন।

আইসিসি আজ (মঙ্গলবার) মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। আর বোলারদের র‌্যাঙ্কিংয়ে রাবেয়া খান ও মারুফা আক্তাররাও এগিয়েছেন।

বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল। যেখানে তারা ২৭১ রানের বড় পুঁজি গড়ে ১৭৮ রানে জিতে টাইগ্রেসরা। রেকর্ডগড়া সেই জয়ের পথে দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন অধিনায়ক জ্যোতি। ৭৮ বলে তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন জ্যোতি। সেই সুবাদে তিনি ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়েছেন (১৭তম)। যা বর্তমানে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়া থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে অপরাজিত ৯৪ ও ২৪ রান করেন শারমিন আক্তার। ফলে তার অগ্রগতি ১১ ধাপ। সুপ্তার বর্তমান ব্যাটিং র‌্যাঙ্কিং ২৯তম। এ ছাড়া আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক রিতু মণি ৬৭ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে ৮৮তম হয়েছেন। এর বাইরে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ফারজানা হক পিংকি (২ ধাপ পিছিয়ে ২৭তম) ও সোবহানা মোস্তারিরা (৯ ধাপ পিছিয়ে ৮৭তম)।

বাংলাদেশের হয়ে বাছাইয়ের প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে ৫টি করে পুরো ১০ উইকেটই নিয়েছিলেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। পরের ম্যাচে আরও ২ উইকেট শিকারের সুবাদে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ফাহিমা ৪৮তম স্থানে উঠেছেন। আইরিশদের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাবেয়া খান। দুই ম্যাচে কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারের উন্নতি ৬ ধাপ (৬০তম)। অন্যদিকে, বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সেরা নাহিদা আক্তার অবশ্য পিছিয়েছেন ২ ধাপ (১২তম)।

সবমিলিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। পরের দুই অবস্থানে যথাক্রমে ন্যাট-শাইভার ব্রান্ট ও স্মৃতি মান্দানা। আর বোলারদের শীর্ষ তিনে অবস্থান সোফি এক্লেস্টোন, অ্যাশলে গার্ডনার ও মেগান শুটের। অস্ট্রেলিয়ার গার্ডনার যথারীতি অলরাউন্ডারদের মধ্যেও শীর্ষে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!