1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের

প্রতিনিধি

আজ জিতলেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হারলেও সুযোগ থাকছে—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। ফারজানা হকের সঙ্গে ক্রিজে রয়েছেন শারমিন আক্তার। এর আগে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন সুবহানা মোস্তারি।

টানা তিন ম্যাচে জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করেছিল জ্যোতিরা। এরপর আয়ারল্যান্ডকে নাটকীয় ম্যাচে ২ উইকেটে হারায়। বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের এই সাফল্যের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ এ পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। বাছাইপর্বের ঠিক আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খানা ও মারুফা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!