1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ নিয়ে মেসিকে বিরক্ত না করার আহ্বান স্কালোনির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিশ্বকাপ নিয়ে মেসিকে বিরক্ত না করার আহ্বান স্কালোনির

প্রতিনিধি

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে বয়সের ছাপ নেই। তাইতো মেসি ভক্তরা আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে। যা নিয়ে একাধিকবার কথা বললেও নিশ্চিত করে কিছু বলেননি মেসি। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি।

মেসির মতোই বিষয়টি নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি হননি স্কালোনি। বরং সিদ্ধান্ত ছেড়ে দিলেন সময়ের ওপর। এমনকি বিশ্বকাপে খেলা নিয়ে মেসিকে একদমই বিরক্ত করতে না করলেন আর্জেন্টাইন কোচ।
তিনি বলেন, ‘আমরা দেখব কী হয়… এখনও অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। নইলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে।’

‘আমাদের উচিত এখানে ক্ষান্তি দেওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় হলে আমরা দেখব। সে যা চায়, নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা (বিশ্বকাপ) নিয়ে পাগল করে তুলবেন না।’-যোগ করেন তিনি।

এর আগেও একবার স্কালোনি বলেছিলেন, বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না মেসিকে। এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা। তিনি বলেছিলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’

২০২৬ সালের বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!