ইপেপার / প্রিন্ট
বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার পারিবারিক আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী।
নাদিয়ার বরের নাম সালমান আরাফাত। তিনি একজন মডেল। পাশাপাশি বিভিন্ন শর্ট ফিল্ম ও বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। ‘চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় সেরা ১৫ জনের একজন ছিলেন।
বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি প্রকাশ করতে থাকেন নাদিয়া। যেখানে নবদম্পতিকে দেখা গেছে বিয়ের আসরে রঙ খেলায় মেতে উঠতে। ফেসবুকে সেই ছবি প্রকাশ করে নাদিয়া ক্যাপশনে লেখেন, ‘জীবনের নতুন রঙে
এদিকে অভিনেত্রীর বিয়েতে তার সহশিল্পীদের তেমন উপস্থিতি দেখা মেলেনি। পরিবারের সদস্যদের নিয়েই ছিল সকল আয়োজন। তবুও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভেসেছেন শোবিজাঙ্গনের নতুন এই দম্পতি।
বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুনে আছেন নাদিয়া। স্বামীর সঙ্গে কোনো এক হোটেলের সুইমিংপুল থেকে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এই যে আমরা, মাশাআল্লাহ’।