1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিমানবন্দর নেমেই ময়মনসিংহের পথে হ্যাভিয়ের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিমানবন্দর নেমেই ময়মনসিংহের পথে হ্যাভিয়ের

প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন। ঢাকা বিমানবন্দরে নেমেই হোটেলে না গিয়ে ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন স্প্যানিশ এই কোচ। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়।

২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ মার্চ ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে যান। তিন সপ্তাহের বেশি ছুটি কাটিয়ে আজ তিনি আবারও কাজে যোগদান করলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। বসুন্ধরা-আবাহনী, মোহামেডান-বসুন্ধরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারনেনি ছুটির জন্য।

আজ সকালে ঢাকায় ফিরে তার হোটেলে যাওয়ার সূচি ছিল। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে খেলা শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়া কঠিন ছিল। রাস্তায় জ্যাম বিবেচনায় হ্যাভিয়ের ক্যাবরেরা হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে রয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।

১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ। ঢাকায় সেই ম্যাচের প্রস্তুতির জন্য বাফুফের জাতীয় দল কমিটি আগামীকাল বিকেলে সভায় বসছে। আলোচ্যসূচি না থাকলেও স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত ম্যাচের পর্যালোচনা ও কোচের নানা কর্মকান্ড নিয়ে কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ পেশ করবেন। বিশেষ করে কোচের দল নির্বাচন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় সিলেকশন কমিটির দাবিও উঠবে জোরালোভাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!