1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার।

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। চলতি অর্থবছরে ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় নির্বাচিত ১০টি বিদ্যালয়কে সরকার এক লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার সদর ইছাপুরা ইউনিয়নের ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন চৌধুরী দাবি করেন, সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে।

প্রতিবেদক সরেজমিনে একটি দরজা এবং স্কুল রং করা ব্যতীত সাম্প্রতিক কোনো মেরামত কাজের দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, একই ছাদ মেরামতের কথা দেখিয়ে অতীতেও একাধিকবার সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। তাঁদের দাবি, সরকারি অর্থায়নে পূর্বেই ওই ছাদের ওপর নতুন ছাদ নির্মাণ করা হয়েছিল। এরপরও একই কাজ দেখিয়ে আবার বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব বলেন,অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!