1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পুনর্বাসন করবে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পুনর্বাসন করবে

প্রতিনিধি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ-আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

সালাহউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর, যারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে- প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে, তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন।

বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

সালাহউদ্দিন বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোসররা এখনও কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তারা কীভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে, তা আমি বুঝি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!