1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়’

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছে। গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী এই সরকার। বিএনপিকে ভাঙার যতরকম ষড়যন্ত্র, সব করেছিল তারা। কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি ছিল-আছে-থাকবে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণই সকল ক্ষমতা উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে পুনর্বাসন দরকার। ইতোমধ্যে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য কাজ করছেন। আজকে আমরা বীজ, পোনা, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেছি।

তিনি আরও বলেন, শহীদ জিয়া কখনও আত্মসমর্পণ করেননি, খালেদা জিয়া কখনও আপস করেননি । আমাদের নেত্রী কখনো পালিয়ে যাননি। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না । আমাদের আন্দোলন চলমান থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূইয়া, অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

অ্যাব কুমিল্লা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে অ্যাব’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, অ্যাব’র সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীন, অ্যাব কুমিল্লা চ্যাপ্টার সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

পরে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এবং অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজন বুড়িচংয়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের বীজ, সার, গাছের চারা ও মাছের পোনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!