1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি কখনোই মবের পক্ষে নয় : ফারুক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিএনপি কখনোই মবের পক্ষে নয় : ফারুক

প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনোই মবের পক্ষে নয়।” তিনি প্রশ্ন তুলে বলেন, “সুশীল সমাজের কাছে জানতে চাই, এই মব কে সৃষ্টি করেছে? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেদিন কাওরান বাজারে বিএনপি নেতা ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সেদিনও সরকার কোনো কর্ণপাত করেনি। শেখ হাসিনা মব সংস্কৃতির মাস্টারমাইন্ড।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয় তাদের আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, কোথায় হারুন কোথায় বিপ্লব, আইজি,কমিশনার ? গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!