1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
 বাবাকে বিয়ে করাটা মায়ের ‘প্রফেশনাল সুইসাইড’ ছিল - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

 বাবাকে বিয়ে করাটা মায়ের ‘প্রফেশনাল সুইসাইড’ ছিল

বিনোদন ডেস্ক :

ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়েই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সাতপাকে বাঁধা পড়েন মনসুর আলি খান পতৌদির সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দম্পতির মেয়ে সোহা আলি খান জানালেন, সেই সময় অনেকেই তার মাকে বলেছিলেন- এই বিয়ে তার ক্যারিয়ারের জন্য ‘আত্মহত্যার’ মতো। অর্থাৎ সম্পূর্ণ ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে শর্মিলার।

নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহাকে বলতে শোনা যায় যে, মাত্র ১৩ বছর বয়স থেকে রোজগার শুরু করেন আমার মা শর্মিলা ঠাকুর।

অভিনেত্রীর কথায়, মায়ের বয়স যখন মাত্র ১৩ বছর, তখন সে সিনেমায় অভিনয় শুরু করে দেন। রোজগার করতেন, নিজের পায়ে দাঁড়ান। যদিও সেই সময় সিনেমায় কাজ করা মানুষদের দেখা হতো না ভালো চোখে। আর যেহেতু শর্মিলা অন্য ধর্মে বিয়ে করেন, তাই যেন আরও সমস্যার মুখে পড়েন! প্রায় সারাজীবনই তাকে শুনতে হয়েছে, ‘তোমার স্বামী তোমাকে কাজ করতে দেয়?’ আর এসবে আমার মায়ের জবাব থাকত, ‘এসব কী কথা! অনুমতি দেওয়ার কী আছে!’
আসলে আমার বাবা খুব খোলা মনের মানুষ ছিলেন। তিনিই সব ছক ভেঙে দিয়েছিলেন- যোগ করেন সোহা।

শর্মিলাকে নিয়ে সোহা আরও বলেন, ‘মা যখন কাজ করত, তখন মহিলারা হয় নায়িকা হতেন, না হলে মা! মাঝামাঝি কিছু ছিল না আসলে। কিন্তু আমার মা সবসময় নিজের জন্য একদম আলাদা কিছু করেছে।’

সোহা উদাহরণ টেনে বলেন, আরাধনা সিনেমাতে রাজেশ খান্নার হিরোইন হিসেবে দেখা যায় শর্মিলাকে। আবার সেই সিনেমার একটা পার্টেই রাজেশ খান্নার মা হিসেবে দেখা যায় তাকে। ‘সাদা চুল, বয়স্ক সাজতে অনেক মেকআপ! আর সেই সময় তার বয়স মাত্র ২৬ বছর।

সোহা আলি খান আরও জানান যে, ভিন ধর্মে বিয়ে, তাও আবার মাত্র ২৪ বছর বয়সে, ফলে শর্মিলাকে শুনতে হয়েছিল নিজের ক্যারিয়ার শেষ করছেন তিনি। ‘প্রফেশনাল সুইসাইড’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছল এই সিদ্ধান্তকে।

‘মা সবসময় নিজের শর্তে বেঁচেছেন। নিজে যা করতে চেয়েছেন, তাই করেছেন। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেন আমার বাবাকে। সেই সময় লোক বলতেন, ‘এ তো প্রফেশনাল সুইসাইড। তুমি কীভাবে এটা করতে পারো!’ আমার মায়ের জবাব থাকত, ‘আমার কিছু যায় আসে না। আমি এটাই করব’। মা কিন্তু এরপরও টানা কাজ করে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!