1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে ইসরায়েলি সরকার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে ইসরায়েলি সরকার

প্রতিনিধি

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে ইসরায়েলি সরকার
ফিলিস্তিনের অধিকৃত পশ্চীম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান/ ছবি: ইয়োনাতান সিন্ডেল/ফ্ল্যাশ ৯০
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চীম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান। তিনি জানিয়েছেন, নিউইয়র্কে বৈঠকের পর তার মনে হয়েছে, বর্তমান সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে।
দাগানসহ কয়েকজন বসতি স্থাপনকারীর নেতা রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে থাকা নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এর পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। ট্রাম্প গাজার শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে দাগান জানান, বৈঠকটি ছিল ‘খুব দীর্ঘ’ ও শেষে তাদের ‘অত্যন্ত উদ্বিগ্ন’ মনে হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, তবে পশ্চিম তীরকে সংযুক্ত করার কোনো সময়সীমা নির্ধারণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হননি।
দাগান সতর্ক করে বলেন, এই সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাক্ষর করতে পারে, আর সেটিই হবে পরবর্তী ৭ অক্টোবরের মতো একটি ঘটনা।
শমরিয়া আঞ্চলিক কাউন্সিলের প্রধান ইয়োসি দাগান বলেন, আরও জানান, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের আগে আবারও বসতি স্থাপনকারীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর পশ্চিম তীরে দখলদারত্ব বাড়াতে থাকে ইসরায়েল। বেশ কয়েকটি নতুন আবাসন পরিকল্পনাও পাস করে ইসরায়েলি মন্ত্রিসভা, যেগুলোর বাস্তবায়নও শুরু হয়েছিল। তবে আন্তর্জাতিক চাপের মুখে সেগুলো স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!