1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা

প্রতিনিধি

ফরিদপুরে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পথসভা শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পূর্বের সময়সীমা অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়। তবে এখনো কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছাননি।

বেলা ১১টা ৩০ মিনিটে সমাবেশ স্থানে গিয়ে দেখা যায়, মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা। তাদের মধ্যে দুই একজন উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দিচ্ছে। আর বাকিরা বসে আছেন মঞ্চে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এনসিপির পথসভায় যোগ দিতে এসেছেন হাসান আরিফ (২৯)। তিনি বলেন, আমি সকাল সাড়ে ১০টায় সমাবেশ স্থানে এসেছি। কেন্দ্রীয় নেতারা আমাদের উদ্দেশ্যে কী বলেন, তা জানতে এসেছি।

ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছেন না তিনি।ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ঘটনাস্থল আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!