1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল, মনে করেন বাইডেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল, মনে করেন বাইডেন

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল বলে মনে করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন এ তথ্য|

হোয়াইট হাউসে আয়োজিত সেই ব্রিফিংয়ে ক্যারিন বলেন, “আমাদের প্রেসিডেন্ট তার মেয়াদে যা যা করতে পেরেছেন, সেজন্য তিনি সন্তুষ্ট। সেই সঙ্গে নির্বাচনী দৌড়ের মশাল হস্তান্তরের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেজন্যও তিনি গর্বিত।”

“আমাদের প্রেসিডেন্ট আরও মনে করেন যে নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা সঠিক ছিল; কারণ তিনি বিশ্বাস করতেন যে কমলা হ্যারিস (ট্রাম্পের সঙ্গে) নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।”

বস্তুত, যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জো বাইডেন। তবে তিনি জয় পাবেন কি না, তা নিয়ে সংশয় ছিল খোদ তার দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই। বয়সজনিত কারণে তাকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, কিন্তু তিনি তাতে একেবারেই সম্মত ছিলেন না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের উদ্যোগে ২৭ জুন ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্ক হয় বাইডেনের। সেই বিতর্কে শোচনীয়ভাবে পরাজিত হন তিনি। তার এ পরাজয়ের জেরে ডেমোক্রেটিক পার্টির প্রতি ভোটারদের সমর্থনও কমে যায়।

সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য বাইডেনের ওপর চাপও বেড়ে যায় কয়েক গুণ। একপর্যায়ে সেই চাপের কাছে নতিস্বীকার করে জুলাই মাসের মাঝামাঝি প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন, নতুন প্রার্থী হন কমালা হ্যারিস।

সদ্য সমাপ্ত নির্বাচনে ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরেছেন কমালা। ডেমোক্রেটিক পার্টির অনেকেই বলছেন, বাইডেন যদি আরও আগে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতেন, তাহলে নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সাংবাদিকরা ক্যারিনকে প্রশ্ন করেন যে দেরিতে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাইডেন অনুতপ্ত কি না।

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ক্যারিন বলেন, “আমাদের স্মরণে রাখা উচিত যে এই প্রশাসন যখন দায়িত্ব নেয়, তখন বিশ্বজুড়ে সবচেয়ে বড় সংকট ছিল করোনা মহামারি। এই প্রশাসনের মেয়াদের অর্ধেকেরও বেশি সময় কেটেছে সংকট মোকাবিলা করতে করতে। স্বাভাবিক ভাবেই রাজনীতিতেও তার প্রভাব পড়েছে। আর করোনা মহামারি এমন একটি বিপর্যয় ছিল যে বিশ্বের অনেক দেশের রাজনীতিবিদরা এই সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!