1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাণনাশের আতঙ্ক, সালমানের ছবি তোলা নিষেধ! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

প্রাণনাশের আতঙ্ক, সালমানের ছবি তোলা নিষেধ!

বিনোদন ডেস্ক :

প্রায় চব্বিশ ঘণ্টাই কড়া নিরাপত্তাবেষ্টনীর মাঝে থাকতে হয় বলিউডের ভাইজান সালমান খানকে। প্রায় বছর দুয়েক থেকে বারংবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। যদিও এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন সিনেমার শুটিং। বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছেন।

কখনও আবার নিজের খামারবাড়ি চলে যাচ্ছেন অবসর কাটাতে। যদিও এসবের মাঝে সালমানের পাশে যিনি ছায়াসঙ্গী হয়ে আছেন, তিনি শেরা। অভিনেতার দীর্ঘ দিনের নিরাপত্তারক্ষী। অভিনেতার সব গতিবিধি যেন তার নখদর্পণে।

সালমানকে সারাক্ষণ আগলে রাখছেন। এবার মুম্বাই বিমানবন্দরে মেজাজ হারালেন তিনিই। সালমানের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী শেরা। তার সঙ্গে দেশবিদেশে শুট থেকে আদালত পর্যন্ত ঢাল হয়ে সামনে থেকেছেন তিনি।

এমনকি সালমানের গ্রেফতারের সময়েও পুলিশের তোয়াক্কা না করে তার সঙ্গে ছিলেন শেরা। শুরু থেকেই সালমানকে ‘মালিক’ বলে ডাকেন তিনি। টানা ২৬ বছর একসঙ্গে থেকে শেরাও এখন খান পরিবারের সদস্য।

রবিবার সকালে সালমান মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন কোনও ছবি তুলতে চাননি তিনি। তার দেহরক্ষী শেরা নিশ্চিত করেছিলেন, যেন তার ‘মালিক’ বিরক্ত না হন। কিন্তু ততক্ষণে সালমানকে দেখে হইচই শুরু করেন পাপারাজ্জিরা।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পাপারাজ্জিরা সালমানকে দেখে তীব্র স্বরে চিৎকার করতে শুরু করেন। সালমানের নিরাপত্তারক্ষী বার বার সকলকে সরে যেতে বললেও কেউ কোনও কথা কানে তুলতে রাজি নন। এক পর্যায়ে এসে শেরাকে খানিক আক্রমণাত্মক ভাবে কিছু আলোকচিত্রীকে দূরে ঠেলে সরিয়ে দিতে দেখা যায়। শেরা চিৎকার করে বলেন, ‘কেউ দাঁড়াবেন না এখানে, একদম কারও মুখ দেখতে চাই না।’

পাপারাজ্জিরা দল কথা শুনতে রাজি নয়। ততক্ষণে মেজাজ হারিয়ে ধমক দেন শেরা। বলেন, ‘অনেক হয়েছে, যান বলছি।’ পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও তিরস্কার করেন। শেষ পর্যন্ত কোনও মতে সালমানকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন শেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!