1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিএসএলে সাকিব-ফিজকে পেছনে ফেললেন রিশাদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পিএসএলে সাকিব-ফিজকে পেছনে ফেললেন রিশাদ

প্রতিনিধি

নিজের কোটার শেষ দুই ওভারে উইকেট পাননি রিশাদ। বরং বলতে গেলে কিছুটা খরুচে স্পেলই করেছেন। দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়েছেন। তবু করাচি কিংসের বিপক্ষে চার ওভারের শেষে রিশাদকে নিয়ে উচ্ছ্বাস। ধারাভাষ্যকক্ষ থেকেও রিশাদের জন্য ঝরছে স্তুতি। কারণ মূল কাজটা রিশাদ সেরে ফিলেছিলেন তার স্পেলের প্রথম দুই ওভারেই। সেই দুই ওভারে রিশাদ রান দিয়েছেন ৪টি। উইকেট ৩টি।

রিশাদের সময়টা লাহোর কালান্দার্সে বেশ দারুণই কাটছে বলতে হবে। নিজের সুযোগ পাওয়া প্রথম ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। সেটা আবার পিএসএলে বেশকিছু রেকর্ডেরই জন্ম দিয়েছিল। লাহোর-করাচির পিএসএল ক্লাসিকোতে এসেও বাংলাদেশের স্পিনার ধরে রাখলেন সেই সাফল্য। এবারে তার ঝুলিতে জমা হলো শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। তার তাতে পিএসএলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কীর্তিকে ছাড়িয়ে গেলেন রিশাদ।

ব্যাটিং ইউনিটে লাহোর বড় স্কোর দাঁড় করায় ফখর জামানের ৭৬ এবং ড্যারিল মিচেলের ৭৫ রানের সুবাদে। আর বোলিং ইউনিটে শাহীন আফ্রিদি শুরুর ওভারেই নিয়েছেন দুই উইকেট। আর মিডল অর্ডার বিধ্বস্ত হয়েছে রিশাদ-রাজার স্পিনিং জুটির কাছে।

গতকালের ৩ উইকেটের পর পিএসএলে রিশাদের উইকেট ৬টি। পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় দুইয়ে এখন এই লেগস্পিনারের নাম। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ, এই দুজনের ঝুলিতে আছে ৮ উইকেট। আর মুস্তাফিজুর রহমানের উইকেট ৪টি।

বাংলাদেশের বোলারদের মধ্যে পিএসএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও দুইয়ে ২০২৫ আসরের রিশাদ। ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন ৫ উইকেট। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের জার্সিতেই পেয়েছিলেন ৪ উইকেট। এই দুজনের কীর্তিই এখন রিশাদের পেছনে। সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ।

২০১৬-১৭ মৌসুমে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিশাদ হয়ত খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি। পিএসএলে তার পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

রিশাদ অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশিদের বাকি কীর্তিকে। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের ‘ফজল-এ-মাহমুদ ক্যাপ’ এখন তার দখলে। এমন কিছু পিএসএলে করা হয়নি সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজের। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!