1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের জামাই হতে চলেছেন র‍্যাপার বাদশা! - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পাকিস্তানের জামাই হতে চলেছেন র‍্যাপার বাদশা!

প্রতিনিধি

বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে। সম্প্রতি বাদশার কনসার্টেও অংশ নিয়েছিলেন হানিয়া, সেখানে প্রকাশ্যেই এই পাক সুন্দরীকে জড়িয়ে ধরেন ভারতীয় র‍্যাপার। যা তাদের প্রেমচর্চার আগুনে ঘি ঢেলেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া বাদশা ও হানিয়ার সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’

গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে। সে থেকেই ধারণা, প্রেমের সম্পর্কেই আছেন বাদশা-হানিয়া।

যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে হানিয়ার সাথে তার সমীকরণ কী, সে যুক্তিতে বাদশা বলেন, ‘হানিয়া আমার খুব ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমরা যখনই দেখা করি তখন আমরা অনেক মজা করি এবং এটুকুই। সে তার জীবনে সুখী আর আমি আমার জীবনে। আমাদের সমীকরণটি দুর্দান্ত, তবে লোকেরা প্রায়ই এটির ভুল ব্যাখ্যা করে এবং তবে তারা যা বিশ্বাস করতে চায় তা দেখতে পায়।

এদিকে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম।’

তিনি আরও বলেন, ‘বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি…. আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’

বাদশা, যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, এর আগে গ্রেস জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে গাঁটছড়া বাঁধলেও তাদের ৮ বছরের দাম্পত্যে ইতি পরে ২০২০ সালে।

এরপর হানিয়ার সঙ্গে বাড়তে থাকে বাদশার বন্ধুত্ব। যতোই তারা বিষয়টিকে শুধু বন্ধুত্ব বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু অনুরাগীদের দাবি অন্য। তাদের ধারণা, একটা সময় গিয়ে আচমকাই পাকিস্তানের জামাই হিসেবে পরিণত হয়ে সবাইকে চমকে দিতে পারেন ভারতীয় এই গায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!