1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পতিত ফ্যাসিস্ট শক্তি অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে চাইছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পতিত ফ্যাসিস্ট শক্তি অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে চাইছে

প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন, তা হলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তাদের মধ্যে ঐক্য। প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশর অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করে দিতে চাইছে।

তিনি বলেন, ‘আমাদের ঐক্য ধরে রেখে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে পারি।’

গতকাল ‘সবার আগে সার্বভৌমত্ব, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) এ্যাংকর মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সাসটেইনেবল সভরেইন বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন।

জোনায়েদ সাকি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ না থাকলে শুধু অস্ত্র দিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না। এই জনগোষ্ঠীকে যদি নানাভাবে বিভক্ত করা যায়, তাহলে সার্বভৌমত্ব ধ্বংস করার মূল ভিত্তি তৈরি হয়। ফ্যাসিস্ট সরকার সার্বভৌমত্বের ক্ষেত্রে যে ভয়ংকর কাজটি করেছে, তা হলো জনগণকে ক্রমাগত বিভক্ত করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!