1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষভাগে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ শিশুসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৫ জুলাই) নিউইয়র্ক পুলিশ বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের পশ্চিম ৩১ নম্বর সড়কে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ।

উল্লেখ্য, শনিবারই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করেছে। উৎসবমুখর পরিবেশের মধ্যেই এই গোলাগুলির ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!