1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাহিদকে নিয়ে আগ্রহ সবার, কবে আসবেন জানতে চান পাকিস্তানিরা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নাহিদকে নিয়ে আগ্রহ সবার, কবে আসবেন জানতে চান পাকিস্তানিরা

প্রতিনিধি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনেক প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো খেলতে গিয়েছিলেন লিটন দাস। তবে রাজ্যের হতাশা নিয়ে এরই মধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আসর শুরুর আগেই চোটের কারণে পিএসএল অধ্যায় শেষ হয়ে গেছে তার। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে টাইগার এই উইকেটকিপার ব্যাটারকে।

স্বাভাবিকভাবেই পিএসএল থেকে শূন্য হাতে ফিরে লিটন বেশ হতাশ। তবে পিএসএল ঘিরে নিজের মুগ্ধতার কথাও জানালেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পরিবেশ খুবই ভালো। বড় বড় খেলোয়াড়রা ওখানে থাকে, সুযোগ-সুবিধাও খুব ভালো। আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন। একদিন প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটিজ খুব ভালো। কিছু ম্যাচ থাকতে পারলে ফ্যাসিলিটি নিয়ে আরও বলতে পারতাম। যতটুকু বুঝেছি, দল হিসেবে খুবই গোছানো। প্র্যাকটিস থেকে সবকিছুই গোছানো।’

‘আইপিএল তো সবাই জানে ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শীর্ষ একটা লিগ। পিএসএলে ২-১টা ম্যাচ থাকলে বুঝতে পারতাম গ্রাউন্ডের পরিস্থিতি কী। তবে টিম, প্র্যাকটিস ফ্যাসিলিটি সব দিক দিয়ে ভালো’-আরও যোগ করেন লিটন।

পাকিস্তানে গিয়ে লিটন আরও একটা বিষয় টের পেয়েছেন, পেস সেনসেশন নাহিদ রানাকে নিয়ে কতটা আগ্রহী সবাই। বলছিলেন, ‘পাকিস্তানের এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের খোঁজ নিয়েছে। পিএসএল পাকিস্তানের জন্য অনেক বড় একটা ভাইব। বাংলাদেশি খেলোয়াড়রা ওখানে গেলে কথাবার্তা বলে। বিশেষ করে রানার (নাহিদ রানা) কথা বেশি বলে। রানা পাকিস্তানে টেস্টে খুব ভালো বোলিং করেছে। রানাকে খুব ভালোমতো চেনে ওরা। ওগুলোই কথা হচ্ছিল, কবে আসবে না আসবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!