1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন বিসিবি সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নতুন বিসিবি সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে গেল মাসে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান।

এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। দায়িত্ব গ্রহণের পর সব পরিচালকদের নিয়ে করেন বৈঠক। জানান ঢাকার বাইরে বিসিবির অফিস করার কথাও।

বিসিবি সভাপতি অবশ্য এই মুহূর্তে দেশের বাইরে। গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়াতে। সভাপতি যেমন ঈদের ছুটিতে আছেন পরিবারের কাছে। তেমন ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফর্মে ফিরবে বাংলাদেশ, বিশ্বাস মুশফিকের
মুশফিকের ঈদ উদযাপন
ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদ পালন করেছেন নিজ শহর বগুড়াতে। সেখানে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। পরে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতিকে নিয়ে, ‘এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদোস্তর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর ওরকম করে আসলে বলা যায় না।’

নতুন সভাপতির অধীনে দেশের ক্রিকেটের উন্নতিটাই কাম্য মুশফিকের, ‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন। তো আশা করব উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!