1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিল্লির আন্দোলনের প্রভাব মুম্বাইয়ে, ৬ আগস্ট পর্যন্ত ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দিল্লির আন্দোলনের প্রভাব মুম্বাইয়ে, ৬ আগস্ট পর্যন্ত ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা

প্রতিনিধি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে মুম্বাইয়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুম্বাই প্রশাসন আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত শহরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, প্রশাসনের পূর্বানুমতি ছাড়া একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ কোথাও জড়ো হতে পারবেন না। দিল্লির জন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে বিক্ষোভ করার অভিযোগে প্রায় ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে, দিল্লির জন্তর মন্তরে আন্দোলন আরও জোরদার হয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভ আরও তীব্র হচ্ছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে এক বিশেষ বার্তায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত বিচার আদালতে (Fast Track Court) বিচার করা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা প্রশ্নফাঁসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!