1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাউদকান্দি পৌরবাজারে 'পাঠাগার' নির্মাণের ঘোষণা দিলেন পৌর মেয়র সেইন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

দাউদকান্দি পৌরবাজারে ‘পাঠাগার’ নির্মাণের ঘোষণা দিলেন পৌর মেয়র সেইন

নিজস্ব প্রতিনিধি :

বই মানুষের কৃত্রিম বন্ধু হলেও অকৃত্রিম অকৃপণ বন্ধুর মতো উদার মহানুভবে পাশে থাকে। বই মানুষকে আলোর পথ দেখায়,ভালোর সঙ্গে থাকতে সহায়তা করে। একটি ভালো বই অশান্ত হৃদয় মুহূর্তেই শান্ত করে দিতে পারে। এ সমাজ বইবিমুখ হয়ে পড়ছে। মানুষেরা হারিয়ে যাচ্ছে অন্তর্জাল দুনিয়ার টোপে।

এই ফাঁদ যেন নেশার চেয়েও ভয়ংকর। আজকের আইটি দুনিয়ায় প্রতিটি ইলেকট্রনিকস ডিভাইসের সুফলের পাশাপাশি রয়েছে মারাত্মক কুফল। আমরা ক্রমশ মোবাইলের উপকারের কথা ভুলে গিয়ে এক বিনাশী পথে পা বাড়াচ্ছি।

এসমাজ মোবাইলে এত বেশি আসক্ত হয়ে গেছে যে আগামী কয়েক প্রজন্ম পর হয়তো এসব মানুষ একধরনের মানসিক চাপ নিয়ে অলস হয়ে পড়বে।

আমাদের এখনই তা থেকে উত্তরণের পথ বের করতে হবে, এসমাজকে বইমুখী করতে হবে কারণ আপনি অনলাইনে বই পড়লে হবে না, কাগুজে বই হাতে নিয়ে পড়তে হবে। আপনি যখন কিছুক্ষণ বইয়ে ডুবে থাকবেন তখন এক শান্তি অনুভূব করবেন।

এসব কথাগুলো বলেছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন। তিনি আজ বুধবার(২৭ মার্চ) বিকালে পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় এসব বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।এছাড়া তরুণ সমাজকে আলোকিত করতে করতে নানাবিধ ইলেকট্রনিকস ডিভাইসের ছোবল থেকে রক্ষা করতে পৌরবাজার এলাকার নির্দিষ্ট কোনো জনসমাগম এলাকায় একটি পাঠাগার নির্মাণ করার কথা জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!